দিল্লির যন্তর মন্তর সত্যি সত্যিই যদি বিক্ষোভকারী ও আন্দোলনকারীদের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের অবসান ঘটবে। ভুলে যেতে হবে গণতন্ত্র ও আন্দোলনের সমান্তরাল অবস্থানের কথা। অথচ আন্দোলনের জন্য যন্তর মন্তর গড়ে তোলা হয়নি।
গড়া হয়েছিল জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য।মরুরাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরের মহারাজা সোয়াই জয় সিং (দ্বিতীয়) ১৭২৪ থেকে ১৭৩৫ সালের মধ্যে ভারতের পাঁচ শহরে পাঁচটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র বা মানমন্দির তৈরি করেছিলেন। লক্ষণীয়, ইউরোপের জেসুইট মিশনারিদের চোখে কোপার্নিকাস, গ্যালিলিওরা তখন ধর্মদ্রোহী।
বিধর্মী।জয় সিং প্রথম যন্তর মন্তরটি স্থাপন করেন দিল্লিতে, তারপর একে একে জয়পুর, উজ্জয়িনী, বারানসি ও মথুরায় গড়ে তোলেন একই ধরনের মানমন্দির।
সূত্র: প্রথম আলো