প্রখ্যাত মনোবিজ্ঞানী ও লেখক ড্যানিয়েল গোলম্যানের ‘ফোকাস: দ্য হিডেন ড্রাইভার অব এক্সিলেন্স’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১৪ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।বইটিতে লেখক ব্যক্তিগত উৎকর্ষ, কার্যকর নেতৃত্ব ও জীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রে মনোযোগের গুরুত্ব তুলে ধরেছেন।
তাঁর মতে, মনোযোগের তিনটি গুরুত্বপূর্ণ মাত্রা—নিজের প্রতি মনোযোগ, অন্যের প্রতি মনোযোগ এবং বহির্বিশ্বের প্রতি মনোযোগ। এই তিনটি মাত্রা আমাদের আত্মসচেতনতা, সহমর্মিতা ও দূরদর্শিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ধরনের বিভ্রান্তির কারণে মনোযোগ ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
লেখক সচেতন অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মনোযোগের দক্ষতা বাড়ানোর উপায় ব্যাখ্যা করেছেন।
সূত্র: প্রথম আলো