করোনার অতিমারির সময় চাকরি হারিয়ে যখন চারপাশ অন্ধকার হয়ে এসেছিল, তখন অনেকেই সব হারিয়ে ভেঙে পড়েছিলেন। ঠিক তেমনই এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর তরুণ ফজলে এলাহী। তবে ভাগ্যকে অন্যভাবে লেখার জেদ যার মনে থাকে, প্রতিকূলতা তাঁকে দমাতে পারে না।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের এই তরুণের জীবনসংগ্রাম যেন সেটাই প্রমাণ করে।২০২৬ সাল এসেও ইন্টারনেটের চরম সমস্যায় কখনো বাঁশের ডগায় আবার কখনো জানালার পাশে মোবাইল রেখে হটস্পট চালু করে যিনি জয় করেছেন সব প্রতিকূলতা। প্রতিকূলতা যাঁর কাছে হার মানে, ফজলে এলাহী তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কুড়িগ্রামের সেই প্রত্যন্ত গ্রামের বাঁশের ডগায় বাঁধা মোবাইলটি আজ শুধু একটি ইন্টারনেট রাউটার নয়, এটি শত শত তরুণের জন্য আশার বাতিঘর।
সূত্র: প্রথম আলো