দক্ষিণ এশিয়ার চলমান রাজনৈতিক অভিজ্ঞতাকে গণতন্ত্রের বৈশ্বিক ইতিহাসের নতুন এক নিরীক্ষা হিসেবে দেখা যায়। এর ‘ক্রোধে পোড়া অংশ’ কেবল এখন সামনে আছে। যাতে জ্বালানি জোগাচ্ছে ক্ষমতাহীনতার স্থায়ী এক সামাজিক বোধ। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিখেছেন আলতাফ পারভেজদক্ষিণ এশিয়ায় সর্বশেষ গণ–অভ্যুত্থান হয় গত বছর এ রকম সময়। নেপাল সেই রাজনৈতিক পরিবর্তনের চাওয়া-পাওয়ার হিসাব কষছে এখন।
ঠিক সেই সময় ভারত-পাকিস্তানে তুমুল রাজনৈতিক বিক্ষোভ শুরু হলো। দিল্লি ও ইসলামাবাদ উভয় জায়গায় অসন্তোষে কাছাকাছি ধরনের কিছু দাবি আছে। নির্বাচনী দুর্নীতি প্রধান এক ক্ষোভের জায়গা। ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে যেসব পুরোনো মিথ ছিল, শাসকদের দুষ্কর্মে তার অনেকখানি বিলীন হয়েছে ইতিমধ্যে। রাজপথে নামা তরুণেরা অবক্ষয়ের শিকার রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠন করতে চান।পাকিস্তানের বেলায় ইমরান খানের মুক্তি প্রধান এক চাওয়া।
‘ক্যাপ্টেন খান’ ও তাঁর সহযোগীদের আটকিয়ে জেনারেল আসিম মুনির যে ছদ্ম সামরিক শাসন চালাচ্ছেন, তার বিরুদ্ধে পিটিআই–কর্মীদের ইন্তিফাদা চলছে।
সূত্র: প্রথম আলো