নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা রুমা বেগমের মামলায় আল আমিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাইয়ান উপজেলার ঘুটাবাছা গ্রামের রাসেল খান ও রুমা বেগমের ছেলে।রুমা বেগম বলেন, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর রাইয়ানকে নিয়ে স্বামী রাসেল খান বসতঘরে ঘুমিয়ে ছিলেন। তখন হয়তো সকাল সাড়ে ৬টা বাজে। এ সময় তিনি ঘরের গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে ফিরে রাইয়ানকে দেখতে না পেয়ে রাসেলকে ঘুম থেকে ডেকে তোলেন।
পরে তাঁরা স্বামী-স্ত্রী দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করেন।
সূত্র: প্রথম আলো