শুধু বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নয়, আবাসন, খাবার, যাতায়াত, স্বাস্থ্যবিমা, ভিসা ও বিমান টিকিট—সব মিলিয়ে বিদেশে পড়াশোনার ব্যয় অনেকটাই বেড়ে যেতে পারে। দেশ ও শহরভেদে এসব খরচের পার্থক্যও রয়েছে। তাই বিদেশে যাওয়ার পরিকল্পনা করার আগে সম্ভাব্য ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব তৈরি করা জরুরি।
সঠিক আর্থিক পরিকল্পনা থাকলে অপ্রত্যাশিত খরচের চাপ কমানো এবং নিজের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার গন্তব্য বেছে নেওয়া সহজ হয়।টিউশন ফির বাইরেও যেসব খরচ রয়েছে— বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যয়গুলোর একটি হলো বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। তবে শুধু এই খরচ হিসাব করলেই হবে না। আবাসন, খাবার, স্থানীয় যাতায়াত, বইপত্র, ইন্টারনেট, স্বাস্থ্যবিমা এবং ব্যক্তিগত প্রয়োজনের জন্যও অর্থ রাখতে হবে।
বড় শহর ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় বাসাভাড়া তুলনামূলক বেশি হতে পারে।
সূত্র: প্রথম আলো