বাংলাদেশের অনেক শিক্ষার্থীর কাছে বিদেশে উচ্চশিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জন নয়; এটি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, নতুন দক্ষতা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ। তবে সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন, ভর্তির শর্তাবলি বোঝা এবং আবেদনের প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
এই যাত্রাকে আরও সহজ ও সুসংগঠিত করতে কাজ করছে এডুকেশন কানেক্ট গ্লোবাল।অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধান কার্যালয় এবং বাংলাদেশ ও নেপালে কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডুকেশন কানেক্ট গ্লোবাল শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগের সঙ্গে যুক্ত করছে।
ব্যক্তিগত পরামর্শ, ভর্তি–সংক্রান্ত সহায়তা, স্কলারশিপের দিকনির্দেশনা এবং শিক্ষার্থী ভিসার শর্তাবলি বুঝতে সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে।সুযোগের হাত ধরে এগিয়ে চলার এক লক্ষ্যপ্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এডুকেশন কানেক্ট গ্লোবাল আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের শিক্ষাগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ খুঁজে পেতে সহায়তা করার ওপর গুরুত্ব দিচ্ছে।
সূত্র: প্রথম আলো