অক্ষরে অক্ষরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলে বিএনপি অক্ষরে অক্ষরে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, ‘সংস্কারের যে স্তরগুলো আমরা পেরিয়ে এসেছি, বিএনপি সরকার সেই পরিপক্ব বিষয়গুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তারা আসলে সংস্কার বাস্তবায়ন করতে চায় না।
সে জন্যই তারা জুলাই সনদকে নিয়ে টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।’আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তিতে এই সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্যে আখতার হোসেন বলেন, ‘বিএনপি যদি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত, তাহলে সেসব বিষয়ে সংসদে আলোচনা হতো, বিষয়গুলো সুরাহার দিকে পৌঁছাতে পারত; কিন্তু তারা সেটা করেনি।
সূত্র: প্রথম আলো