প্রতিমা ও মণ্ডপ সাজানোর কাজ শেষ। শুক্রবার থেকে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঢাক, শঙ্খ ও কাঁসরের বাদ্য। চলছে পূজারিদের আরাধনা। মণ্ডপগুলোতে এত দিন ধরে যে আয়োজন চলছিল, পূজা শুরু হতেই তা ভিন্নরূপ নিয়েছে।পূজায় মন্দির সাজানো নিয়ে থাকে বাড়তি আগ্রহ। নতুন নতুন থিম আর সেরা সাজে মন্দির সাজানো নিয়ে থাকে অঘোষিত প্রতিযোগিতা।
আজ শনিবার সকালে মৌলভীবাজার শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে সেই প্রচেষ্টারই ছাপ দেখা গেল। মণ্ডপের কোনোটি সাজানো হয়েছে কান্তজিউ মন্দিরের আদলে, কোনোটি সেজেছে কৈলাস মন্দিরের রূপে। কোনোটির ভাবনাগত থিম এ রকম সরল, ‘মা আসলেই আনন্দ।’সৈয়ারপুরে কৈলাস মন্দিরের সাজে ত্রিনয়নী মণ্ডপ। মৌলভীবাজারশুধু মণ্ডপই বর্ণিল সাজে সাজানো হয়েছে এমন নয়, আশপাশও নানা রকম ফেস্টুন-ব্যানারে রঙিন হয়ে উঠেছে। কোনো মণ্ডপ এলাকা ঘিরে মেলার আবহ।
পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
সূত্র: প্রথম আলো