শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্টি হয়েছে কৃষিশ্রমিক সংকট। এটি মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের কৃষিতে যান্ত্রিকীকরণ এখন অপরিহার্য হয়ে উঠেছে। এই যান্ত্রিকীকরণের নীরব বিপ্লবে কৃষকের সবচেয়ে বড় বন্ধু ও বিশ্বস্ত অংশীদার হয়ে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান।
এসিআই অ্যাগ্রোবিজনেস, দ্য মেটাল প্রাইভেট লিমিটেড, আলীম ইন্ডাস্ট্রিজ ও উই অ্যাগ্রো মেশিনারিজের মতো দেশের এই খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো আধুনিক, টেকসই ও সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি দেশব্যাপী সরবরাহ করে দেশের কৃষি খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে।
শুধু যন্ত্রপাতি বিক্রিই নয়, তারা নিশ্চিত করছে মাঠপর্যায়ের নিরবচ্ছিন্ন সেবাও, যা দেশের প্রান্তিক কৃষকদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়েছে।সনাতন পদ্ধতিতে কৃষিকাজে অভ্যস্ত গ্রামীণ সমাজে ভারী ও দামি যন্ত্রপাতি সাধারণ ও প্রান্তিক কৃষকের হাতের নাগালে নিয়ে আসা খুব একটা সহজ কাজ ছিল না।
সূত্র: প্রথম আলো