কিছু বই খাবার নিয়ে লেখা হয়, কিছু বই স্বপ্ন নিয়ে, আর কিছু বই মানুষের একাকিত্ব নিয়ে। ‘অ্যাপেটাইট’ এই তিনটিকে একই টেবিলে বসিয়েছে। পি.পারমিতার প্রথম উপন্যাস ‘অ্যাপেটাইট’-এর কেন্দ্রীয় চরিত্র জেরিনা, নিউ হ্যাভেনের একটি রেস্তোরাঁয় কাজ করা তরুণ বাংলাদেশি-আমেরিকান নারী। রান্না তার কাছে শুধু পেশা নয়; নিজের পরিচয়, শিকড় এবং ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করার একটি পথ।
তার স্বপ্ন, একদিন যুক্তরাষ্ট্রে নিজের একটি বাংলাদেশি ফিউশন রেস্টুরেন্ট তৈরি করা। কিন্তু সেই স্বপ্নের পথে অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মক্ষেত্রের অবমূল্যায়ন, পারিবারিক টানাপোড়েন এবং নিজের ভেতরের দ্বিধা—সবকিছুই তাকে টেনে ধরে।ঠিক তখনই তার জীবনে প্রবেশ করে সিয়েরা মিস্ট, পেশাদার কুস্তির জগতের এক তারকা। প্রথম দেখায় মনে হতে পারে, এটি রান্না আর কুস্তির এক অদ্ভুত মিশ্রণ।
কিন্তু বইটি এগোতে থাকলে বোঝা যায়, লেখক পারমিতা আসলে দুটি আলাদা জগৎকে পাশাপাশি রেখে একই প্রশ্ন করছেন—মানুষ আসলে কিসের জন্য ক্ষুধার্ত?
সূত্র: প্রথম আলো