দাম্পত্য জীবন শুধু দুজন মানুষের পাশাপাশি বসবাস নয়, বরং তা দুটি ভিন্ন হৃদয়ের বন্ধন।
ইসলামি জীবনদর্শনে স্বামী-স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে মহান আল্লাহর নেয়ামত গণ্য করা হয়েছে।তবে বাস্তব জীবনের কঠিন পথচলায় প্রতিটি দাম্পত্য সম্পর্কই কখনো না কখনো নানা চড়াই-উতরাই, মানসিক দূরত্ব এবং ভুল-বোঝাবুঝির মুখোমুখি হয়।এমন পরিস্থিতিতে শুধু মানবিক যুক্তি এবং সামাজিক পরামর্শ সবসময় কার্যকর হয় না; বরং আল্লাহর কাছে একনিষ্ঠ প্রার্থনাই পারে ক্ষয়ে যাওয়া ভালোবাসাকে পুনরায় সঞ্জীবিত করতে।কারণ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই নিহিত।কোরআনের বিশেষ দোয়া স্বামী-স্ত্রীর মধ্যকার ভালোবাসা বৃদ্ধি, পারস্পরিক সদ্ভাব এবং একটি আদর্শ পরিবার গড়ে তোলার জন্য মহাগ্রন্থ কোরআনে আল্লাহ এক অনন্য দোয়া শিখিয়েছেন।উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিও ওয়াজ’আলনা লিলমুত্তাকিনা ইমামা।অর্থ: “হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গী ও সন্তানদের আমাদের জন্য নয়নপ্রীতি বানিয়ে দাও এবং আমাদের সৎকর্মশীলদের জন্য অনুসরণীয় নেতা বানিয়ে দাও।” (সুরা ফুরকান, আয়াত: ৭৪)সুরা রুম, আয়াত: ২১তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া।সুখী দাম্পত্য জীব...
সূত্র: প্রথম আলো