কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে আগুন লাগার পর বের হওয়ার পথ পাচ্ছিলেন না ইসমাইল হোসেন (৩০)। পরে একটি জানালা ভেঙে স্ত্রীকে বাইরে বের করে দেন তিনি। এরপর নিজেও জানালা দিয়ে লাফ দেন। এতে দুজনই আহত হয়েছেন।আজ শনিবার রাত আটটার দিকে আকাশপথে তাঁদের ঢাকায় আনা হয়েছে। তাঁদের মধ্যে ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
তাঁর স্ত্রী মেহেরুন নেছা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা। তাঁর স্ত্রী মেহেরুন নেছা প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা। তাঁরা রাজধানীর দক্ষিণখানে থাকেন।রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে প্রতিবেদকের কথা হয় মেহেরুন নেছার চাচাতো ভাই মাইনুল আহসানের সঙ্গে।
তিনি প্রথম আলোকে বলেন, একই পরিবারের ১০ জন গত বুধবার কক্সবাজার বেড়াতে গিয়ে টুপটুপ রিসোর্টে ওঠেন।
সূত্র: প্রথম আলো