পার্থ শেখ ও নাজনীন নীহাকথাবার্তা এগিয়েছিল আগেও। কিন্তু কখনো শিডিউল মেলেনি, কখনো গল্পের কারণে শেষ পর্যন্ত কাজ হয়নি। অপেক্ষা শেষে প্রথমবার জুটি হলেন পার্থ শেখ ও নাজনীন নীহা। সময়ের পরিচিত এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে রোমান্টিক গল্পের নাটক তোমার পরে তুমিতে। সম্প্রতি প্রকাশিত হয়েছে নাটকটির ট্রেলার।
সেখানে দুই তরুণ–তরুণীর দেখা হওয়ার দৃশ্যের সঙ্গে শোনা যায়, ‘কিছু গল্প শুরু হয় কথা থেকে, আর কিছু গল্প শুরু হয় ছোট একটা হাসি থেকে।’ হাসিমুখে মেয়েটির দূরে সরে যাওয়া, আবার পেছন ফিরে তাকানো আর চোখের ইশারায় মুগ্ধ তরুণের অভিব্যক্তি—ট্রেলারে মিলেছে নতুন প্রেমের আভাস।
ট্রেলারটি ভক্তদের সঙ্গে ভাগ করে পার্থ লিখেছেন, ‘এক নতুন প্রেমের গল্প নিয়ে আমরা আসছি।’নাজনীন নীহাদুজনকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ জানিয়েছেন ভক্তরাও।
সূত্র: প্রথম আলো