ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখর রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির। দেবী দুর্গার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন ভক্তরা। কেউ ফুল হাতে অঞ্জলি দিচ্ছেন, কেউ প্রার্থনায় মগ্ন। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি চলছে আরতি। ঢাকের তালে তালে ভক্তদের আরতি ও নাচে মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবের আবহ।শনিবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে এমন চিত্র দেখা যায় রমনা কালীমন্দিরে।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, দেবীর পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে দেবীদর্শন এবং বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন অনেকে।দেবীর পূজা-অর্চনার প্রস্তুতি তদারক করছেন পুরোহিত ও সেবকেরা। করজোড়ে তা দেখছেন পুণ্যার্থীরা। শ্রীশ্রী রমনা কালীমন্দির, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী।
মহাষষ্ঠীতে দেবীকে বরণের মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এদিন থেকে আরও বিস্তৃত হয়।
সূত্র: প্রথম আলো