সিগন্যালে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই পেছন থেকে একটা রিকশা এসে ধাক্কা দিয়ে আপনার বাইকের বাম্পারটা ভেঙে দিল। কিংবা প্রচণ্ড গরমে বাসে বসে আছেন। ভাবছেন দ্রুত বাসায় গিয়ে আরাম করবেন। অথচ রাস্তায় যাত্রী না থাকা সত্ত্বেও বাসটা দাঁড়িয়ে আছে। ইচ্ছে করে দেরি করছে।কখনো কখনো এমন মুহূর্তে প্রচণ্ড রাগ হয়। অকথ্য ভাষায় গালি দিতে মন চায়।
মনে হয় এই মানুষটাকে একটা শিক্ষা দিই।এভাবে রাগের বশে কখনো কখনো আমরা এমন কিছু বলে ফেলি বা করে বসি, যা মুহূর্তের উত্তেজনা কেটে যাওয়ার পর নিজের কাছেই খারাপ লাগে। অথচ তখন আর কথাগুলো ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না।বিজ্ঞান কী বলছে গবেষণায় দেখা গেছে, রাগের মুহূর্তে মস্তিষ্কের যে অংশ যুক্তি ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত, সেখানে অস্বাভাবিক সক্রিয়তা দেখা দেয়।
ফলে রাগের সময় নেওয়া সিদ্ধান্ত সাধারণত ভুল হয়, আর সেই ভুল পরে দীর্ঘ অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়।
সূত্র: প্রথম আলো