টালিগঞ্জের কুইন কৌশানী যেন রঙিন এক শিল্পকর্ম! লাল-কমলা পোশাকে চোখের মোটিফ, ঝলমলে এমব্রয়ডারি আর নজরকাড়া মেকআপে তাঁর সাজে রয়েছে রঙের উৎসব। অথচ পোশাকের উজ্জ্বলতার মাঝেও গয়না ও মেকআপের ভারসাম্য রেখেছেন দারুণভাবে।লাল আর কমলার মাঝামাঝি উজ্জ্বল রং পোশাকের মূল আকর্ষণ। এর ওপর হলুদ, সবুজ, গোলাপি, কালো ও সাদার নকশা সাজে এনেছে বর্ণিল আবহ।ব্লাউজ, কোমরবন্ধ ও স্কার্টজুড়েই রয়েছে চোখের নকশা।
সঙ্গে ফুলের মোটিফ পুরো পোশাককে দিয়েছে শিল্পিত রূপ।গভীর গলার ব্রালেট ধাঁচের ব্লাউজে রয়েছে লম্বা হাতা। পুঁতি ও সিকুইনের কাজ আলোয় ঝিলমিল করছে।হাতার কবজির কাছে কালো-সাদা এমব্রয়ডারি পোশাকের রঙিন নকশায় যোগ করেছে বৈচিত্র্য। কোমরের কাছে মোচড় দেওয়া গিঁট ও পাশের উঁচু স্লিট স্কার্টটিকে করেছে আকর্ষণীয়।
কাপড়ের নরম ভাঁজে রয়েছে স্বাভাবিক চলন।সবুজ-ধূসর আভার স্মোকি আইশ্যাডো, গাঢ় করে আঁকা চোখের পাতা আর পরিপাটি ভুরু—সব মিলিয়ে কৌশানীর চোখ হয়ে উঠেছে সাজের কেন্দ্রবিন্দু।ত্বকে রয়েছে ঝলমলে গ্লো ও গালে হালকা ব্রোঞ্জের ছোঁয়া।
সূত্র: প্রথম আলো