আয়কর রিটার্ন দেওয়ার সময় নিজের সম্পদের বিবরণী জানাতে হয়। আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য আছে কি না, তা দেখতেই কর কর্মকর্তারা সম্পদের বিবরণী চান।তবে সব করদাতার জন্য সম্পদের বিবরণী জমা বাধ্যতামূলক নয়। বেশি সম্পদ থাকলেই শুধু সম্পদের বিবরণী জমা দিতে হবে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন ধরনের করদাতাদের জন্য সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।
আয়কর রিটার্নের আইটি ১০বি (২০২৩) ফরমটি করদাতার পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীর তথ্যের জন্য দেওয়া হয়।১. সরকারি কর্মকর্তা–কর্মচারীএকজন করদাতা যদি সরকারি চাকরি করেন, তাহলে তাঁকে প্রতিবছর আয়কর রিটার্ন জমার সময় সম্পদের বিবরণী জমা দিতেই হবে। এখানে সরকারি কর্মকর্তার গ্রেড অনুযায়ী এটি বাধ্যতামূলক।
কারণ, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের সম্পদ বাড়ল না কমল, তা দেখতে চান কর কর্মকর্তারা।২. ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলেকরদাতার দেশে ও বিদেশে অবস্থিত মোট সম্পদের মূল্য ৫০ লাখ টাকার বেশি হলে সম্পদ বিবরণী দিতে হবে।অর্থাৎ বাড়ি, প্লট, অ্যাপার্টমেন্টসহ বিভিন্ন ধরনের স্থাবর সম্পদের মূল্য ৫০ লাখ টাকা হলে সম্পদ বিবরণী জমা দিতে হবে।
সূত্র: প্রথম আলো