ফুটবল মাঠে লিওনেল মেসির জাদু যেন ফুরানোর নয়। বয়স ৩৯। তবু বল পায়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যান। একের পর এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন।আজ মেজর লিগ সকারের ম্যাচে আবারও চিরচেনা মেসিকেই দেখা গেল। তাঁর জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।আটলান্টার মাঠে মায়ামির জয়ের নায়ক অবশ্য একা মেসি নন। বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দিয়েছিলেন মেক্সিকোর স্ট্রাইকার জার্মান বেরতেরামে।
তবে দ্বিতীয়ার্ধে সব আলো কেড়ে নেন আর্জেন্টাইন মহাতারকা। চার মিনিটের ব্যবধানে করেন দুটি গোল। দুটিই তাঁর মতো করে। ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে।ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ডান প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢোকেন। পেনাল্টি বক্সের সামনে বেরতেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করেন। এরপর সামনে থাকা আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান।
গোলরক্ষক লুকাস হয়োসের কিছুই করার ছিল না।MESSI. This is what he does. pic.twitter.com/IEjdmpnRRh— Major League Soccer (@MLS) October 18, 2026 চার মিনিট পর দ্বিতীয় গোল।
সূত্র: প্রথম আলো