এক জন্মদিনে বাবা নাহিদুর রহমান ও আফসানা মতিনের সঙ্গে ইনায়া ও ইহানা। টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে এই চারজন নিখোঁজ‘ওরা খুব সুখী ছিল। একদম ফুলের মতো। ওদের দিকে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে শুধু,’ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন স্কুলশিক্ষক ফারজানা মতিন। ছোট বোন, বোনজামাই আর দুই ভাগনির কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিল তাঁর কণ্ঠ।
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ তাঁরা চারজন। তাঁদের কী হয়েছে, এখনো জানেন না স্বজনেরা।সাতক্ষীরার বাসিন্দা ফারজানা মতিনের ছোট বোন আফসানা মতিন তানজি (৩৬), বোনজামাই নাহিদুর রহমান (৪১) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৬) ও সুনাইনা ইহানা (৩) টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ। স্বজনেরা তাঁদের মৃত্যুর আশঙ্কা করছেন।
তবে গতকাল শনিবার রাত পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগে।
সূত্র: প্রথম আলো