আমাদের দেশে ইংরেজি শুধুই একটি পরীক্ষার বিষয়। সমাজ, বিজ্ঞান কিংবা আর আট দশটা বিষয়ের মতোই ইংরেজি শেখানোর প্রচলিত পদ্ধতির একটি বড় অংশজুড়ে রয়েছে গ্রামারের নিয়ম মুখস্থ করা, শব্দার্থ ও নানা রকম স্ট্রাকচার মনে রাখা। শুধু কোনোভাবে পরীক্ষায় উতরে যাওয়ার জন্যও শেখানো হয় নানা রকম টিপস ও টেকনিক। এমন একটি চর্চাও আমি দেখেছি, যেখানে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফ লেখার টেমপ্লেট মুখস্থ করানো হয়।
এমনকি আইইএলটিএসের মতো পরীক্ষার শিক্ষার্থীদেরও অনেক সময় বোঝানো হয়, কয়েকটি নির্দিষ্ট বাক্য ও লেখার কাঠামো শিখে রাখলেই যেকোনো বিষয়ে ইংরেজি প্যারাগ্রাফ লেখা সম্ভব।
ফলে শিক্ষার্থীরা বিষয়টি বুঝে নিজের মতো করে সৃজনশীলভাবে প্রকাশ করার পরিবর্তে মুখস্থ করা ‘টেমপ্লেট’–এর মধ্যেই টপিকের নাম বসিয়ে লিখে দেন।বিদেশি ভাষা শিক্ষা বিবেচনায় টিপস–টেকনিক, সূত্র বা স্ট্রাকচার—এসবের প্রয়োজনীয়তা আছে, কিন্তু শুধু এগুলোর ওপর নির্ভর করে একটি ভাষায় সাবলীল হওয়া কঠিন।
সূত্র: প্রথম আলো