চারদিকে সবুজের সমারোহ। নানা ধরনের ফুল ও ফলের গাছ। পেছনের দিকে বড় এক পুকুরে রুই-কাতলার চাষাবাদ হচ্ছে। আর পুকুরের চারদিকে হাঁস, মুরগি, টার্কির আলাদা আলাদা থাকার জায়গা। পাখিও পালন হচ্ছে একপাশে, আরেক পাশে সুন্দর অ্যাকুয়ারিয়ামে নানা জাতের ছোট ছোট মাছ। ঘুরে বেড়ানো আর সময় কাটানোর মতো এ জায়গা কোনো খামার নয়।
এটি ফার্নেস তেলচালিত একটি বিদ্যুৎকেন্দ্র।বগুড়ায় ১১৩ মেগাওয়াট সক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র পাশাপাশি চলছে এই সবুজ ক্যাম্পাসে। এটি পরিচালনা করছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার। জ্বালানি তেলে চালিত একই সক্ষমতার আরেকটি বিদ্যুৎ কেন্দ্র আছে তাদের রংপুরে। ৯ অক্টোবর বগুড়া ও ১০ অক্টোবর রংপুরের বিদ্যুৎকেন্দ্র সরেজমিনে এই পরিবেশ দেখা যায়।
রংপুর বিদ্যুৎকেন্দ্রটিও সবুজে সাজানো।৯ বছর ধরে বিদ্যুৎ খাতে ব্যবসা করছে কনফিডেন্স পাওয়ার।
সূত্র: প্রথম আলো