কলকাতার মানিকতলা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৯–এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত ২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।গতকাল শনিবার রাত নয়টার দিকে প্রবল বৃষ্টি নামে। তখন দর্শনার্থীরা হুড়োহুড়ি করে মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার না থাকার বিষয়েও অভিযোগ উঠেছে।কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গাফিলতির অভিযোগে গতকালই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।পদদলিত হয়ে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র: প্রথম আলো