প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।
এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।ইদানীং তরুণদের মাঝে ই-সিগারেট বা ভ্যাপিংয়ের প্রচলন ব্যাপকভাবে বেড়েছে। অনেকে মনে করেন এটি সাধারণ সিগারেটের নিরাপদ বিকল্প। আসলেই কি তাই? এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, এটা একদমই নয়। এটা একটি সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকর ধারণা যা সমাজে ছড়ানো হচ্ছে ।
শুরুতে হয়তো প্রচার করা হয়েছিল যে যারা ধূমপান ছাড়তে চান, তাদের জন্য এটি বিকল্প হতে পারে ।
সূত্র: প্রথম আলো