২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু ফরম পূরণ। ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০২৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ উন্নয়ন ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। এ জন্য তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ ২০২৬ খ্রিষ্টাব্দের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে পরীক্ষার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো