আধুনিক বিশ্বের উদীয়মান প্রযুক্তি ও দ্রুতবর্ধনশীল শিল্পের চাহিদা মেটাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে অ্যাডভান্সড ট্রেনিং অন সেমিকন্ডাক্টর অ্যান্ড আইসিটি টেকনোলজি শীর্ষক বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন নতুন গ্র্যাজুয়েট ও পেশাজীবীরা।
সেমিকন্ডাক্টর ডিজাইন, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বমানের প্রযুক্তিতে স্থানীয় দক্ষ জনবল গড়ে তোলা এবং পেশাগত যোগ্যতার নতুন দিগন্ত উন্মোচন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকাযেসব বিষয়ে প্রশিক্ষণ মিলবেপ্রশিক্ষণ কর্মসূচিটিতে আধুনিক তথ্যপ্রযুক্তির গুরুত্বপূর্ণ পাঁচটি বিশেষায়িত ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো