নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন থেকে প্রায় ১০০ মিটার পূর্বে একটি পুকুরঘাট–সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ সুজন পাল পাশের খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি ‘মনোরমা মিষ্টান্ন ভান্ডার’ নামের মোহনগঞ্জের একটি দোকানের কর্মচারী।
স্ত্রীকে নিয়ে মোহনগঞ্জের মাইলোড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।টুম্পা পাল, গুলিবিদ্ধ সুজন পালের স্ত্রী বাসার পাশে সড়কের কাছে পুকুরে হাত–পা ধুতে গিয়েছিলেন তাঁর স্বামী। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তিনি স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
পরে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঘুম থেকে উঠে হাত–মুখ ধোয়ার জন্য বাড়ির কাছে পুকুরঘাটে যান সুজন পাল।
সূত্র: প্রথম আলো