কানাডার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গতকাল শনিবার বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে।
এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ ঘাঁটিতে ‘একটি গুরুতর ঘটনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে’।এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানান কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি।অটোয়ায় সাংবাদিকদের ডেভিড ম্যাকগিনটি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এক ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন।’এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি।তবে ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী ধরনের ঘটনা ঘটেছে, কী কারণে ঘটেছে, সেসব বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর কেউ কোনো তথ্য দেননি।ম্যাকগিনটি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টায় এবং কয়েক দিনে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাব।’ঘাঁটি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টন শহরের একটি হাসপাতালের একজন চিকিৎসক কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসিকে বলেন, চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা এত বেশি যে ওয়েনরাইটের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘পুরোপুরি চাপের মুখে পড়েছে’।চিকিৎসক ওয়ারেন থার্স্ক বলেন, ‘এ মুহূর্তে আমাদের যে কারও ধারণার...
সূত্র: প্রথম আলো