রাত তখন ১০টা। ফারহান (ছদ্মনাম) এআইকে লিখল, ‘আমাকে একটা রচনা লিখে দাও।’ উত্তর এতই সাদামাটা এল যে সে হতাশ হয়ে ভাবল, এআই আসলে কোনো কাজেরই নয়! কিন্তু দোষটা কি সত্যিই এআইয়ের ছিল?এআইকে দেওয়া নির্দেশনাকে বলা হয় প্রম্পট বা নির্দেশবার্তা।
অর্থাৎ প্রশ্ন যত অস্পষ্ট, উত্তরও তত।১. চরিত্র/ভূমিকা বলে দিন: ‘তুমি একজন অভিজ্ঞ বাংলা শিক্ষক।’২. কাজ বলুন: দশম শ্রেণির জন্য ‘বর্ষাকাল’ নিয়ে রচনা লেখো।৩. শর্ত দিন: ‘২০০ শব্দের মধ্যে, সহজ ভাষায়।’৪. উদাহরণ চান: ‘সঙ্গে দুটি বাস্তব উদাহরণ যোগ করো।’ফারহান এভাবে আবার লিখল, আর এবার উত্তরটা অনেক কাজের হলো। একই এআই, একই ডিভাইস, শুধু প্রশ্নের ধরনটা বদলে গেছে—তাতে উত্তরটাও বদলে গেল।
মজার কথা হলো, উত্তর পছন্দ না হলে আবার বলুন, ‘আরও সহজ করো’ বা ‘ছোট করো’; যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করুন।
সূত্র: প্রথম আলো