তিন বছর আগে দুর্গাপূজা উপলক্ষে নিজের ‘আইলো উমা বাড়িতে’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও নৃত্যশিল্পী মনামী ঘোষ। প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। পূজার দিনগুলোয় সেই গান এখনো মণ্ডপ প্লে লিস্টের শুরুর দিকে থাকে। এবার দুর্গাপূজায় কলকাতা ছেড়ে বেশ দূরে আছেন মনামী। ‘বিগ বস বাংলা’র একজন প্রতিযোগী হিসেবে এখন আছেন মুম্বাইয়ে।
তবে ফেসবুকে ভক্তদের জন্য শেয়ার করেছেন তিন বছর আগের সেই গানের বেশ কিছু ছবিএই মুহূর্তে মনামী আছেন ‘বিগ বস বাংলা’র সেটে। একজন প্রতিযোগী হিসেবে সেখানে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। গতকাল ১৭ অক্টোবর সপ্তমীতে বিগ বস বাড়ির অন্য সদস্যদের নিয়ে নিজের একটি ভাইরাল পূজার গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন মনামী। প্রচারের পর সেটা বেশ প্রশংসাও পাচ্ছে।
ছবিটি বিগ বসের ঘরের দুই প্রতিযোগী তনুশ্রী (বাঁয়ে) ও সোনামনির (ডানে) সঙ্গে তোলা‘আইলো উমা বাড়িতে’ শিরোনামের সেই গানের মিউজিক ভিডিওতে মূলত একটি বৃদ্ধাশ্রমের পূজার গল্প তুলে ধরা হয়অভিনেত্রী ও নৃত্যশিল্পী মনামী ঘোষ নিজেই ছিলেন গানটির মূল কারিগর।
সূত্র: প্রথম আলো