কিছু গাণিতিক সমস্যার উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বছরের পর বছর চেষ্টা করেন। মাঝেমধ্যে শতাব্দীও পেরিয়ে যায়। এবার এমন ৫০টি কঠিন সমস্যা বেছে নিয়েছেন গণিতবিদেরা, যেগুলোর সমাধান কম্পিউটার দিয়ে যাচাই করা সম্ভব। এর মধ্যে কয়েকটি সমস্যার সমাধান হয়েছে, বাকিগুলোর উত্তর এখনো খোঁজা হচ্ছে…জুন মাসের এক সকাল। বিশ্বের বিখ্যাত সব গণিতবিদেরা এক হয়েছেন লন্ডনের ইনস্টিটিউট ফর ম্যাথমেটিক্যাল সায়েন্সেসের এক কক্ষে।
চারদিকে স্ন্যাকস, ধোঁয়া উড়ছে কফির মগে। সেসব ঘিরে বসে আছেন একদল গণিত-পাগল মানুষ। তাঁদের মাঝখানে বসে আপন মনে কেক খাচ্ছে একটা ছোট্ট ছেলে। ছেলেটির বাবা ইয়াং-হুই হে একজন বিখ্যাত গণিতবিদ। তিনিও আছেন এই সভায়। ছেলের স্কুল ছুটি, তাই সঙ্গে নিয়ে এসেছে তাকেও। ছেলে কেক খেতে খেতে বাবার কাজ দেখছিল। আর ইয়াং-হুই অন্য গণিতবিদদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছেন। তিনি জমা দিলেন তিনটি গাণিতিক সমস্যা।
সেগুলো গণিতের বেশ কয়েকটি শাখার সঙ্গে সম্পর্কিত।
সূত্র: প্রথম আলো