বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।রাজধানীর যাত্রাবাড়ী থানার এই মামলায় আজ রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এই তথ্য জানান।নতুন হত্যা মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, পলকসহ পাঁচজনশুনানি চলাকালে কাঠগড়ায় পলক বাঁ হাত মুখে দিয়ে দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে আনিসুল হক আরেক মামলার আসামি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের সঙ্গে গল্প করছিলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মামুন (২৫) নামের এক গাড়িচালকের বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় এই হত্যাচেষ্টা মামলাটি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন।
সূত্র: প্রথম আলো