স্ত্রী ও স্বজনদের নিয়ে গত বুধবার কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসমাইল হোসেন ওরফে মাসুদ (৩০)। বৃহস্পতিবার সকালে ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতের কাছাকাছি টুপটুপ রিসোর্টে উঠেছিলেন তাঁরা। দুই দিন ঘোরাঘুরির পর শনিবার সকাল ১০টার বাসে তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল।
কিন্তু তার আগে রিসোর্টে আগুন লেগে ইসমাইলের চার ভাগনি, এক ভাগনে ও এক নাতি মারা যান।জানালা দিয়ে লাফ দিয়ে কোনোমতে প্রাণে বেঁচে যান ইসমাইল ও তাঁর স্ত্রী মেহেরুন নেছা। তবে মেহেরুনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।‘বিস্ফোরণের বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি, রিসোর্টটি দাউ দাউ করে জ্বলছে’চোখের সামনে এতগুলো স্বজনের মৃত্যু ও স্ত্রীর দগ্ধ হওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ইসমাইল হোসেন।
সূত্র: প্রথম আলো