রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁরা বিগত সরকারের অন্যতম সহযোগী ও অর্থ জোগানদাতা। ছাত্র-জনতার আন্দোলন দমনেও তাঁরা নানাভাবে সহযোগিতা করেছেন।
তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনসহ কয়েকজন তাঁদের গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে সুলতান মনসুর বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমি সপরিবার দেশের বাইরে ছিলাম।
সূত্র: প্রথম আলো