জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫–এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা সাক্ষ্য দেন। তবে আসামি বেনজীর পলাতক থাকায় তাঁর পক্ষে আইনজীবীরা জেরা করার সুযোগ পাননি।
সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ২৮ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আশা করছি দ্রুত এই মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হবে।
২৮ অক্টোবর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।’যে সাতজন আজ সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন ইস্টার্ন কেবলস লিমিটেডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) নিরুপম সিংহ, গাজীপুরের ন্যাশনাল টিউবস লিমিটেডের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক জি এম ইশতিয়াক আজিজ, র্যাংকন ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল জহির এবং ঢাকার সদর রেকর্ড রুমের সাবরেজিস্ট্রার মাহব...
সূত্র: প্রথম আলো