একজন শিল্পীর সৃজনশীলতা গড়ে ওঠে শুধু কাজের অভিজ্ঞতায় নয়, বই পড়া ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও। ব্যতিক্রম নন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিয়মিত বই পড়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাহসানের কাছে জানতে চেয়েছিলাম পছন্দের পাঁচটি বইয়ের নাম। তাঁর পছন্দের বইয়ের তালিকায় আছে সৃজনশীলতা, ভ্রমণ ও আত্মানুসন্ধান থেকে কল্পবিজ্ঞানের বই। এই পছন্দই বলে দেয়, তাঁর আগ্রহ নানা ক্ষেত্রে।
জেনে নিন তাঁর পছন্দের পাঁচ বই সম্পর্কে।৫. ‘এন্ডারস গেম’: অরসন স্কট কার্ড‘এন্ডারস গেম’: অরসন স্কট কার্ডবিজ্ঞান কল্পকাহিনি নিয়ে বেশ আগ্রহী তাহসান। যে কারণে ছাত্রাবস্থায় খুঁজে বের করেন এই বিষয়ের নানান বই। এর মধ্যে তাঁর মনে ধরে যায় আমেরিকান লেখক অরসন স্কট কার্ডের জনপ্রিয় কল্পবিজ্ঞান উপন্যাস ‘এন্ডারস গেম’। এই বইয়ের কেন্দ্রে আছে কিশোর অ্যান্ড্রু ‘এন্ডার’ উইগিন।
ভিনগ্রহের প্রাণীদের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় তাকে মহাকাশের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো