রাজধানীর মিরপুরে রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, মদদদাতাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।আজ রোববার বিকেলে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে মীর আহমাদ বিন কাসেম এ হুঁশিয়ারি দেন।
‘ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মীর আহমাদ বিন কাসেম বলেন, মিরপুরে সুলভ মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার অন্যতম প্রতিষ্ঠান রাড্ডা হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: প্রথম আলো