নতুন দেশ, নতুন মানুষ, নতুন জীবন। দীর্ঘদিনের পরিচিত পরিবেশ ছেড়ে বিদেশে পড়তে গেলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেও আসতে পারে বড় পরিবর্তন। ক্লাসে নিজের মতামত তুলে ধরা, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, নিজের খাবার নিজে তৈরি করা কিংবা মন খারাপের দিনে পরিবারকে কাছে না পাওয়া—সব মিলিয়ে ভিনদেশে শুরুটা হতে পারে বেশ চ্যালেঞ্জিং।
তবে এই অভিজ্ঞতাগুলোই ধীরে ধীরে শেখায় স্বনির্ভর হতে, ভিন্নতাকে বুঝতে এবং নিজের মতো করে নতুন পরিবেশে জায়গা তৈরি করতে।ভাষাগত বাধা কাটিয়ে উঠুন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভাষা জানা শুধু ক্লাস বোঝার জন্যই নয়, অন্যদের সঙ্গে যোগাযোগের জন্যও গুরুত্বপূর্ণ। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও স্থানীয় ভাষার কিছু শব্দ ও বাক্য জানা দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে। তাই যাওয়ার আগে গন্তব্য–দেশের প্রচলিত ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।
বিশ্ববিদ্যালয়ের ভাষা শেখার কোর্স, লেখার সহায়তা কেন্দ্র বা শিক্ষার্থীদের জন্য থাকা অন্যান্য সুবিধাও কাজে লাগাতে পারেন।নতুন সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচিত হন দেশভেদে মানুষের আচরণ, সামাজিক নিয়ম, সময়ের মূল্য, ব্যক্তিগত পরিসর এবং যোগাযোগের ধরনে পার্থক্য থাকতে পারে।
সূত্র: প্রথম আলো