রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে ধরতে তৎপর হন। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, মন্ত্রী–প্রতিমন্ত্রীরা কি অস্ত্র হাতে কাউকে ধরতে বা অভিযান চালাতে পারেন?গতকাল শনিবার বিকেলে গেন্ডারিয়া রেলস্টেশন–সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরতে বলছেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা কয়েকজনকে ধরতে এগিয়ে যান। এ সময় একজনকে গুলি করার হুমকি দিতে শোনা যায়। এক তরুণকে লাথি দিতেও দেখা যায় একজন দেহরক্ষীকে।প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরও পুলিশ মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি সেখানে গিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো