বিভিন্ন অনিয়মের কারণে পান রপ্তানিকারক সমিতিকে সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, সুপ্ত ঘোষণা করায় সংগঠনটি কোনো কার্যক্রম চালাতে পারবে না।বাণিজ্য মন্ত্রণালয় আজ রোববার এক চিঠিতে বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়েছে, রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে পান রপ্তানি হ্রাস; রপ্তানিকালে অহেতুক কালক্ষেপণ; সিন্ডিকেট করে চাঁদাবাজির কারণে রপ্তানি ব্যয় বৃদ্ধি; পানচাষিদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা; পান রপ্তানিবাজার সংকুচিত হওয়া এবং যে উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, তার বিপরীতমুখী কার্যক্রমের কারণে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতিকে সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করা হলো।খোঁজ নিয়ে জানা যায়, সচিবালয়ে ৭ অক্টোবর বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পান রপ্তানিকারক সমিতিকে সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে শুনানি হয়।শুনানিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি মো. ফজলুর রহমান জানান, পান রপ্তানিকারক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে নানাবিধ অনিয়মের সঙ্গে জড়িত বলে প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।
প্রতিষ্ঠার পর হতে সংগঠনটির সাধারণ সভা, বার্ষিক প্রতিবেদন কিংবা হালনাগাদ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির তথ্য ফেডারেশনে দাখিল করেনি।
সূত্র: প্রথম আলো