নারায়ণগঞ্জের সাত খুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা—আলোচিত এই তিন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ রোববার আপিল বিভাগে শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন।তিন মামলার মধ্যে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানির জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানির জন্য ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।নারায়ণগঞ্জে খুনের ঘটনাটি ঘটে ২০১৪ সালের ২৭ এপ্রিল।
সূত্র: প্রথম আলো