কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ সেনাসদস্য নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ আগুনের সূত্রপাত হয়। রোববার রাজধানী অটোয়া থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।
আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান (প্রিমিয়ার) ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সেনাসদস্যরা হলেন, সার্জেন্ট মরগান ওং এবং সৈনিক শন ফারেল, এইডান গুল্ডিং ও হেইডেন লাইকমার্ক।মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড সাংবাদিকদের বলেন, ঘটনার সময় পদাতিক বাহিনীর সদস্যরা গ্রেনেড রেঞ্জ এবং অ্যাটাক রেঞ্জে আসল গোলাবারুদ ব্যবহার করে ‘উচ্চ-মাত্রার যুদ্ধ প্রশিক্ষণ’ চালাচ্ছিলেন।
সেখানে গ্রেনেড লাঞ্চার, গ্রেনেড, ছোট অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হচ্ছিল।প্রশিক্ষণ স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে শুকনো ঘাসে প্রথম আগুনের সূত্রপাত হয়।
সূত্র: প্রথম আলো