ব্যায়ামের পর পেশির পুনর্গঠন ও শরীরের শক্তি পুনরুদ্ধারে প্রয়োজন সুষম পুষ্টি। কটেজ চিজের প্রোটিন আর আনারসের কার্বোহাইড্রেট হতে পারে সহজ, সুস্বাদু ও পুষ্টিকর স্ন্যাকসের সমন্বয়।ব্যায়াম শেষে শরীর যখন ক্লান্ত, তখন এমন কিছু খেতে ইচ্ছে করতেই পারে, যা একই সঙ্গে সুস্বাদু ও পুষ্টিকর। তবে ব্যায়ামের পর পুষ্টি গ্রহণের জন্য প্রতিবারই ভারী খাবার কিংবা জটিল রান্নার প্রয়োজন নেই।
হাতের কাছে থাকা কয়েকটি উপাদান দিয়েই তৈরি করা যায় সহজ একটি স্ন্যাকস। কটেজ চিজের সঙ্গে মিষ্টি ও রসালো আনারস হতে পারে তেমনই একটি বিকল্প।ব্যায়ামের পর প্রয়োজন পুষ্টিকর খাবারইন্টারন্যাশনাল সোসাইটি অব স্পোর্টস নিউট্রিশনের ক্রীড়া পুষ্টিবিষয়ক আলোচনায় ব্যায়ামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাদ্যাভ্যাস, পর্যাপ্ত প্রোটিন এবং কার্বোহাইড্রেট গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
সেই বিবেচনায় কটেজ চিজ ও আনারসের সমন্বয় দৈনন্দিন খাদ্যতালিকায় সহজ একটি সংযোজন হতে পারে।কটেজ চিজে কেন প্রোটিন?কটেজ চিজ প্রোটিনের ভালো উৎসনিয়মিত ব্যায়াম করলে পেশির রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠনের জন্য পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন।
সূত্র: প্রথম আলো