ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’। ২৯ অক্টোবর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে তিন দিনব্যাপী এ উৎসবের ১৩তম আসরের পর্দা উঠবে। উৎসব শেষ হবে ৩১ অক্টোবর। উৎসবে প্রতিযোগিতা বিভাগ (জাতীয় ও আন্তর্জাতিক) ও ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগে নির্বাচিত ১৭টি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হবে।
এবারের উৎসবের প্রতিপাদ্য ‘প্রেজেন্স ইন অ্যাবসেন্স’।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তি ও মানবাধিকারবিষয়ক চলচ্চিত্রচর্চার প্রসার, আন্তর্জাতিক প্রামাণ্যচিত্রের সঙ্গে দেশীয় নির্মাতাদের সংযোগ তৈরি এবং নতুন প্রজন্মকে এ ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে উৎসবটি।
তরুণদের সম্পৃক্ত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন করা হয়েছে।এবারের উৎসবে চলচ্চিত্র জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে।
সূত্র: প্রথম আলো