বিশ্বের যেকোনো দেশের আগ্রহী ব্যক্তিদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চিকিৎসা, জনস্বাস্থ্য, স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি মোকাবিলা, মহামারি প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে এসব কোর্সের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে।
এসব কোর্সে অংশ নিতে কোনো নিবন্ধন ফি লাগে না।মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে যেসব বিষয়ে শেখার সুযোগডব্লিউএইচওর শিক্ষা উপকরণে জনস্বাস্থ্য, সংক্রামক রোগের প্রাদুর্ভাব, মহামারি মোকাবিলার প্রস্তুতি ও স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এসব উপকরণ স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, গবেষক ও জনস্বাস্থ্য বিষয়ে আগ্রহী ব্যক্তিদের কাজে লাগতে পারে।প্ল্যাটফর্মটির শিক্ষা উপকরণ বিভিন্ন ভাষায় পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো