আরিফিন শুভ ও কেয়া পায়েলসামাজিক যোগাযোগমাধ্যমের মোহে আমাদের সম্পর্কগুলো কি দিন দিন মরচে পড়ে যাচ্ছে? বর্তমান সময়ে সম্পর্কের এই দূরত্ব, টানাপোড়েনের প্রশ্নটিকে কেন্দ্র করেই চরকির নতুন ওয়েব সিনেমা হ্যাপিলি ম্যারিড। প্ল্যাটফর্মটির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমাটি বানিয়েছেন জাহিদ প্রীতম। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। কেমন জমল তাঁদের ‘বিবাহিত জীবন’?
কী আছে এর গল্পেআনিস (আরিফিন শুভ) বিদুৎ অফিসের প্রকৌশলী। বয়স ৩৫ বছর পেরোলেও বিয়ে করতে চান না। পাত্রী দেখানো হয়। কিন্তু সব পরিকল্পনাই ব্যর্থ। একদিন মেয়ের বাবা (সালাহউদ্দিন লাভলু) কায়দা করে মেয়ে অনামিকাকে (কেয়া পায়েল) দেখান। হবু শ্বশুরের এই গোয়েন্দাগিরি বুঝতে পারে না আনিস। কিন্তু তাঁর মেয়েকে বিয়ের জন্য মনে ধরে যায়। কিন্তু তাঁদের বয়সের ব্যবধান বেশ। দুজন দুই প্রজন্মের। শুরুতে এসব কোনো বাধা হয় না। বিয়ে হয়ে যায়।
এটাকেই ‘হ্যাপিলি ম্যারিড’ ধরে নিয়ে ভুল করবেন।
সূত্র: প্রথম আলো