ঘটনার সূত্রপাত গত ২ মার্চ। আমি তখন চিকিৎসার জন্য ঢাকায়। সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো একটি সংবাদ মনোযোগ কাড়ল; নরসিংদীর শিবপুরে চিতাবাঘের দেখা মিলেছে। এই সময়ে এসে নরসিংদীর কোথাও চিতাবাঘের উপস্থিতি এক অকল্পনীয় বিষয়। কিন্তু বাস্তব ঘটনা কখনো কখনো কল্পনাকেও হার মানায়।গত ২ মার্চ নরসিংদীর শিবপুরে ‘চিতাবাঘ’–এর বাচ্চাটি ধরা পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েঅকল্পনীয় হলেও সংবাদটি আমাকে খুব বেশি অবাক করেনি।
কারণ, মাঝেমধ্যেই বিভিন্ন স্থানে মেছোবিড়াল (ফিশিং ক্যাট) ধরা পড়ে, মানুষ তাদের চিতাবাঘের বাচ্চা মনে করে। এখানেও হয়তো এ রকম কিছু ঘটেছে।তবে আমাকে চিন্তায় ফেলে দিল সংবাদে ব্যবহৃত ছবিটি। এটা কিছুতেই চিতাবাঘ, মেছোবিড়াল কিংবা বনবিড়ালের বাচ্চা নয়। অন্য কিছু।ফোনে যোগাযোগ করি বন অধিদপ্তরের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা সঙ্গে। তিনি জানান, ঘটনাটি তাঁরা জানেন। বাচ্চাটি উদ্ধার করে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
বাচ্চাটিকে ধরা হয়েছে নরসিংদীর শিবপুর থানার যশোর ইউনিয়নের সৃষ্টিগড় গ্রামে।ঘণ্টা দুয়েক পর নিগার সুলতানা আমাকে একটি ভিডিও ক্লিপ পাঠান, যেখানে বাচ্চাটিকে মায়ের অবস্থানের কাছাকাছি অবমুক্ত করতে দেখা যাচ্ছে।
সূত্র: প্রথম আলো