সাইকেলের সামনের খাঁচায়, পেছনের ক্যারিয়ারে রাখা হয়েছে বিভিন্ন পত্রিকা। সে সাইকেল নিয়ে ছুটছেন হকার। আবার আরেক পাশে পত্রিকার পসরা সাজিয়ে বসেছেন দোকানি। নানা বয়সী আগ্রহী পাঠকের ভিড়। তাঁরা আসছেন, দেখছেন। পছন্দের পত্রিকা থেকে সঠিক ও নির্ভুল সংবাদ খুঁজে নিচ্ছেন।ডিজিটাল সময়ে এভাবেই ছাপা পত্রিকার গুরুত্ব তুলে ধরা হয়েছে চট্টগ্রাম নগরের এক দুর্গাপূজার মণ্ডপে।
‘যুগান্তরের বার্তা বহন’ থিমে এবারের পূজার আয়োজন সাজিয়েছে নগরের পতেঙ্গার কাঠগড় মোড় এলাকার পতেঙ্গা শ্যামা সংঘ।
ব্যতিক্রমী এমন আয়োজন দেখতে পুণ্যার্থীদের পাশাপাশি দর্শনার্থীদেরও ভিড় জমেছে মণ্ডপে।পতেঙ্গা শ্যামা সংঘের সভাপতি পিকলু দেব প্রথম আলোকে বলেন, ‘এবারের শারদ উৎসবে “যুগান্তরের বার্তা বহন” শিরোনামে আমরা যে থিম করেছি, তাতে আমাদের মূল প্রতিপাদ্য বার্তা হারিয়ে যায়, বাহনের ইতিহাস থেকে যায়।’সরেজমিনে দেখা যায়, মন্দিরের প্রধান ফটকে ব্যানার টানানো হয়েছে।
সূত্র: প্রথম আলো