বয়স মাত্র ১৮ বছর। এই বয়সেই মেক্সিকোর ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন গিলবার্তো মোরা। খেলেছেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও। তাঁর ইউরোপের ফুটবলে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা। এর মধ্যেই মেক্সিকোর এই তরুণ মিডফিল্ডারের জীবনে এল বিশেষ এক মুহূর্ত। এমন এক প্রাপ্তি, যা হয়তো তাঁর কাছে অনেক বড় কোনো ট্রফি জয়ের আনন্দের চেয়েও কম নয়!মোরাকে যে নিজের করা একটা বিশেষ তালিকায় বেছে নিয়েছেন লিওনেল মেসি।
শুধু তা-ই নয়, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছ থেকে পেয়েছেন বিশেষ একজোড়া ফুটবল বুটও।মেসির চোখে ফুটবলে ভবিষ্যতের ১০ তারকাক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের ১০ প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে ‘আগামীর তারকা’ হিসেবে বেছে নিয়েছেন সম্প্রতি আর্জেন্টিনাকে বিদায় বলা বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।
সেই তালিকায় জায়গা পেয়েছেন মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার মিডফিল্ডার মোরাও।মোরাকে পাঠানো মেসির উপহার।মেসির নির্বাচিত তরুণদের একজন হওয়াই কম প্রাপ্তি নয়।
সূত্র: প্রথম আলো