মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।অথচ গতকাল রোববার রাতে প্রথম আলোতে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রকাশের পর একের পর এক ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপে অডিও বার্তা দিয়ে সংবাদটিকে ‘গুজব’ বলে দাবি করেছিলেন ইশরাক হোসেন।
তাঁর প্রেস কর্মকর্তাও সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন। সকাল ৯টা ৮ মিনিটে হোয়াটসঅ্যাপের মিডিয়া গ্রুপে দেওয়া এক অডিও বার্তায় ইশরাক হোসেন জানান, ‘দুপুর দুইটায় প্রেসক্লাবে, একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার যে চূড়ান্ত ঘোষণাটি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী কনভে করেছেন, সেটি আমরা ঘোষণা দেব।’এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়।
সূত্র: প্রথম আলো